মেয়েকে বাচাতে গিয়ে মা খুন - The News Lion

মেয়েকে বাচাতে গিয়ে মা খুন








বাগনানের গোপালপুরে মেয়েকে বাচাতে গিয়ে দুস্কৃতীদের হাতে খুন হতে হল মাকে। মৃতার নাম সীমা দত্ত (৫২)। ঘটনায় বাগনান থানার পুলিশ কুশ বেরা ও শোভন মন্ডল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ মৃতেদহটি ময়না তদন্তে পাঠিয়েছে।



 জানা গেছে মঙ্গলবার রাতে কলেজ পড়ুয়া ওই তরুনী ছাদে উঠে মোবাইল দেখার সময় সেখানে আগে থেকে লুকিয়ে থাকা দুই দুস্কৃতী তরুনীর শীলতাহানির চেষ্টা করলে ওই তরুনী চিতকার করলে তরুনীর মা সীমা দত্ত মেয়েকে বাচাতে ছাদে উঠতে গেলে কুশ বেরা নামে ওই দুস্কৃতী মহিলাকে ধাক্কা মেরে নীচে ফেলে দেয় এবং ছাদের পাশে থাকা গাছ বেয়ে পালিয়ে যায়।




এদিকে সিড়ি থেকে নীচে পড়ে গিয়ে মহিলার মাথায় লাগলে তাকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে পরে বুধবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।





ঘটনা সর্ম্পকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রানা মূর্খাজী জানান ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোজে তল্লাশি চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.