সোনুর মন্তব্যে সমর্থন জানিয়েছেন গায়িকা মোনালি - The News Lion

সোনুর মন্তব্যে সমর্থন জানিয়েছেন গায়িকা মোনালি



 সম্প্রতি গায়ক সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন,  বলিউডের সংগীত জগত চালিত হয় দুজন মাফিয়ার দ্বারা। আর সোনুর এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন গায়িকা মোনালি ঠাকুর। ভিডিওটি দেখার পরে মেসেজ পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন গায়িকা।  মোনালি বলেছেন, “আমি ওকে ধন্যবাদ জানাই কারণ উনি আমার সিনিয়র এবং বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ইন্ডাস্ট্রির একজন বড় মিউজিশিয়ান সোনু নিগম। তিনি এসবের ঊর্ধ্বে।




 কিন্তু এটা ঠিক যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এই ধরনের বহু মাফিয়াগিরি হয়। অনেকেই তাদের টাকা পায় না। সেই জন্যই আমার মিউজিক ইন্ডাস্ট্রির এই পরিবেশটা ভালো লাগে না। আমি আর সিনেমায় গান গাওয়ার চেষ্টাও করি না। মোনালির কথা অনুযায়ী, বলিউডে গুণী মিউজিশিয়ানদেরকে সুযোগ দেওয়া হয় না। গায়িকা বলছেন,ওরা পিঁপড়ের মতন আপনাকে পিষে ফেলতে পারে। তবে আমি এটাও জানি আমি কিছুই করতে পারবো না এদের বাঁচানোর জন্য।”




সোনু সেই ভিডিওতে বলেছেন,  আজ একজন অভিনেতার“মৃত্যু হয়েছে। আগামীতে এই একই ঘটনা ঘটবে একজন গায়ক বা গীতিকার বা সঙ্গীত পরিচালকের সঙ্গে। কারণ দুর্ভাগ্যবশত সংগীত জগতে বড় বড় মাফিয়া বসে আছে।”  তিনি আরও বলছেন সংগীত জগতে শুধুমাত্র দুজনের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। তারা কোম্পানির মালিক। তারা চাইলে কাউকে দিয়ে গাওয়ান আবার কাউকে দিয়ে গাওয়ান না।   





সোনুর অভিযোগ এদের জন্যই প্রচুর নতুন প্রতিভা সেভাবে সুযোগ পাচ্ছেন না বলিউডে কাজ। তিনি বলছেন, “আমি সৌভাগ্যবান যে আমি অনেক ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসি। সোনু নিগম বলছেন তাঁর সঙ্গেও সংগীত জগতে এমন ঘটনা ঘটেছে। তিনি একটি গান রেকর্ড করার পরেও দেখেছেন অন্য শিল্পীর কন্ঠে সেই গান মুক্তি পেয়েছে।তাই আমি ১৫ বছর হয়েছে এখান থেকে বেরিয়ে আসি।কিন্তু নতুন শিল্পী কম্পোজার এবং গীতিকারদের চোখে আমি সেই ফ্রাস্ট্রেশন দেখেছি। তারা কখনও কখনও হাউ হাউ করে কেঁদেছে।” 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.