জনহীন সৈকত উপকূলে দেখা মিলল বিরল প্রজাতির কাঁকড়ার
করোনার জেরে লকডাউনে গৃহবন্দি গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। এই অবস্থায় প্রকৃতি যেন ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠার চেষ্টা করছে। আর এরই মাঝে জনহীন সৈকত উপকূলে দেখা মিলল বিরল প্রজাতির কাঁকড়ার।
বিরল প্রজাতির এই কাঁকড়া ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। করোনার জেরে খাঁ-খাঁ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় টুরিস্ট স্পট গুলি। ফলে জনমানবহীন সমুদ্র তটে এখন অবাধে বিচরণ করতে পারছে নানা জীবজন্তু। বেড়েছে বিরল প্রজাতির জীবকূলের আনাগোনা। সবমিলিয়ে বলা চলে, লকাডাউনের সুযোগে নানারকম প্রাকৃতিক জিনিস চাক্ষুষ করতে পারায় আপ্লুত সবাই।
ঠিক যেমন এত বছর পর থাইল্যান্ডের কারবীর মায়া উপকূলে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে বিরল প্রজাতির কাঁকড়া। থাই ভাষায় যার নাম ‘পু-কাই’। সুউচ্চ পর্বত দ্বারা বেষ্টিত কারবী উপকূলটি অবস্থিত থাইল্যান্ডের ‘থারা মুকে ফিফি ন্যাশনাল পার্কের কাছে। ফলে কাছেই উপকূলীয় অঞ্চল থাকায় বিরল প্রজাতির এই কাঁকড়া যেখানে সেখানে অবাধে বিচরণ করতে পারছে। গত রবিবার সকালে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই ছবিটি তোলা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১০ সেন্টিমিটার আয়তনের ক্ষুদ্র ওই কাঁকড়াটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে।
Post a Comment