নতুন করে নিজেদের সিরিজ আনতে চলেছে মাইক্রোম্যাক্স
সীমান্তে ভারত-চিন সংঘাতের কারনে দেশ জুড়ে চিনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। চিনা পণ্য বয়কটের ডাক। বিশেষ করে দেশের মানুষের চিনা দ্রব্য বিরোধী মনোভাবকে কাজে লাগাতে মরিয়া ভারতীয় মোবাইল সংস্থাগুলি। দেশের বাজারে একচেটিয়া ব্যবসা করছে চিনের সংস্থাগুলি। তবে একদিকে চিনের বিরুদ্ধে ক্ষোভে পণ্য বয়কটের ডাক অন্যদিকে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতীয়তাবোধ জেগে উঠেছে দেশবাসীর মধ্যে। আর এই পরিস্থিতিতে নতুন করে কাম ব্যাকের প্রস্তুতি নিয়েছে একাধিক সংস্থা।যেমন নতুন করে নিজেদের সিরিজ আনতে চলেছে মাইক্রোম্যাক্স। বেশ কয়েকটি স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছে এই সংস্থা। বাজার ধরতে এবার দেশীয় সংস্থা লাভা তাঁদের স্মার্টফোন বাজারে আনতে চলেছে।
বিগত কয়েক বছর ধরে চিনা দ্রব্যের চাহিদা বৃদ্ধির ফলে পিছিয়ে পড়েছিল দেশীয় এই সকল কোম্পানি। আর এবারে ফের নতুন করে ফেরার প্রস্তুতি নিয়েছে তারা। ইতিমধ্যে জানা গিয়েছে মাইক্রোম্যাক্স দাম নাগালের মধ্যে রেখেই উন্নত প্রযুক্তি যুক্ত নতুন কয়েকটি সিরিজ ক্রেতাদের জন্য আনতে চলেছে।
আর এবারে জানা গিয়েছে লাভা তাদের নতুন ফোন আনতে চলেছে গ্রাহকদের জন্য। যদিও এখনও বিস্তারিত ভাবে জানা যায়নি কি ধরনের মডেল তারা আনতে চলেছে। তবে গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি যুক্ত নতুন চমক তারা আনবে বলে মনে করা হচ্ছে।
Post a Comment