বিড়ি, ভিটামিন ঔষধ, জুতো পাচার রুখলো বিএসএফ - The News Lion

বিড়ি, ভিটামিন ঔষধ, জুতো পাচার রুখলো বিএসএফ





অভিনব পাচার বিড়ি, ভিটামিন ঔষধ, জুতো পাচার রুখলো বিএসএফউত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। এদিন ভোর রাতে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর চেকপোষ্টে চেকিং করার সময় একটি ইঞ্জিন ভ্যানে করে বিচুলির মধ্য দিয়ে ৮৫০ প্যাকেট বিড়ি, ১৩০ জোড়া জুতো,তার সঙ্গে ওষুধের বেশ কয়েক জোড়া কাটন,সঙ্গে ভিটামিন ওষুধ নিয়ে যাচ্ছিল ওই ইঞ্জিন ভ্যান চালক। 





জানা যায় ঘোজাডাঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দা  অজয় দাস, ননী গোপাল দাস এই দুই ব্যবসায়ী কাছে উপযুক্ত মালের অনুমতি পত্র দেখাতে পারিনি। ইঞ্জিনভ্যান এর মধ্য  বিচুলিগাদা খুলতেই বিএসএফের চক্ষু চড়কগাছ। তার মধ্যে থেকে একে একে বেরিয়ে আসে বিড়ি, ঔষধ, জুতো। উদ্ধার হওয়া মালপত্র লক্ষাধিক টাকার বলে জানা গিয়েছে। 




 দুই ব্যবসায়ীর বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ায়।বিএসএফ সূত্রের খবর এই পর্যাপ্ত পরিমাণে মাল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিলনা। বিড়ি, ঔষধ, জুতো এগুলোকে বাজেয়াপ্ত  করা হয়েছে। ওই দুই ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।  উল্লেখ্য,  গতকাল এক মোটর বাইকের চাকার মধ্য থেকে সাড়ে ৪ কেজি  সোনা উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে বিএসএফের মধ্যে ভাবাচ্ছে। 




পাচারকারীরা বিভিন্ন পদ্ধতিতে কখনো সোনা, কখনো ফেনসিডিল, কখনো বিভিন্ন আইটেম নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ধরা পড়ছে বিএসএফের হাতে। ১৫৩ নাম্বার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার প্রদীপ কুমার  বলেন আমাদের ব্যাটেলিয়ানের জওয়ানরা চেকপোষ্টে কড়া নজরদারি চালাচ্ছেন, সেই চেকিং চালানোর সময় বিভিন্ন কায়দায় অবৈধভাবে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশের যাবার চেষ্টা করে। আমাদের কড়া চেকিং এর কারণে সেগুলিকে আটক করা গেছে। 




সেই অবৈধ জিনিসগুলি ঘোজাডাঙ্গা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা আমাদের বড় সাফল্য বলে মনে করছি।  





তিনি জানিয়েছেন  এই বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা বর্ডারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে কোন অবৈধ কাজ করতে না পারে, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী দিন গুলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.