করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ - The News Lion

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ



ঢাকা প্রতিনিধি :    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

রবিবার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান তিনি।

এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।




প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরদিন রবিবার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে।

তিনি জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ তার জন্মস্থান গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.