কুড়ি তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি - The News Lion

কুড়ি তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি





আগামী কুড়ি তারিখ পর্যন্ত  তারাপীঠ মন্দির ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। রবিবার মন্দিরের সকল সেবাইতদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।




বৈঠক শেষে তিনি জানান, ইতিমধ্যে মন্দিরে ঢোকার মুখে স্যানিটেশন টানেল বসানো হয়েছে। তবে আগামী কুড়ি তারিখ অব্দি মায়ের দর্শন ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




দিন কয়েক পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হবে,  সেই বৈঠকের নির্যাস দেখে তবেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী কুড়ি তারিখ অব্দি মন্দির চত্বরে স্যানিটেশনের কাজ বহাল রাখা হবে।




তারাপীঠ মন্দির কমিটির সভাপতি অত্যন্ত আশাবাদী যে দ্রুত মায়ের মুখ ভক্তরা নিশ্চয়ই দেখতে পাবেন কারণ গত তিন মাস ধরে লকডাউন এর জেরে দর্শনার্থীরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.