প্রবল বৃষ্টিতে ভাঙলো বলরামপুরের বাঁধ - The News Lion

প্রবল বৃষ্টিতে ভাঙলো বলরামপুরের বাঁধ




প্রবল বৃষ্টিতে  বন্যার ভ্রূকুটি কোচবিহারে। ইতিমধ্যেই জেলার প্রায় সমস্ত নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বেশ কয়েক জায়গায় নদী বাঁধ ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্ক করা হয়েছে জেলার সমস্ত বিডিও, এসডিও, সেচ দপ্তর, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যনেজমেন্টের আধিকারিকদের।





কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, বন্যা পরিস্তিতির আশঙ্কা রয়েছে। সেই কারনে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। প্রয়োজন মত ফ্লাড সেল্টার ও ত্রান মজুত রয়েছে।  জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ২৬২.২০, মাথাভাঙ্গায় ১৬৬.৮০, তুফানগঞ্জে ২৩৫.৬০, দিনহাটায় ৮৩.৮ ,হলদিবাড়িতে ১২৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।





টানা বৃষ্টিতে বলরামপুরের কালজানি নদীর বাঁধ একাধিক জায়গায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, সকালে ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা জেলা প্রশাসন ও সেচ দপ্তরকে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.