প্রয়াত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য
চলে গেলেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে
কলকাতার টালিগঞ্জে নিজের বাড়িতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই জনপ্রিয়
সাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা
অসুস্থতায় ভুগছিলেন নিমাইবা ভট্টাচার্য।
নিমাই ভট্টাচার্যের জন্ম ১৯৩১ সালের ১০
এপ্রিল। অধুনা বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় তাঁর। মাত্র তিন বছর বয়সে
মাকে হারান তিনি। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই তাঁকে মানুষ করেন। ১৯৪৮ সালে
বাংলাদেশের মাটিতে ম্যাট্রিক পাশ করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন।
কলেজে পড়তে পড়তেই সাংবাদিকতা শুরু করেন তিনি।
তবে তাঁর
সাহিত্যগুলির আড়ালে ঢাকা পড়ে গিয়েছে দীর্ঘ সাংবাদিক জীবন। মেমসাহেব তাঁর অন্যতম
সৃষ্টি। তা ছাড়াও পিয়াসা, ম্যারেজ রেজিস্ট্রার, অষ্টাদশী, ডিপ্লোম্যাট, নাচনী, ইমন কল্যাণ, ব্যাচেলারের
মতো অসংখ্য উপন্যাস লিখেছিলেন তিনি। কলেজ পড়তেই সাংবাদিকতা শুরু
করেছিলেন তিনি।
১৯৫০ সালে
লোকসেবক পত্রিকা
দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু তাঁর। তারপর দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে
কাজ করেছেন।
দীর্ঘ
সাংবাদিকতা জীবনে জওহরলাল নেহরু, লাল বাহাদুর
শাস্ত্রী, ভি কে কৃষ্ণমেনন, মোরারজী
দেশাই, ইন্দিরা গান্ধী সহ অনেকের স্নেহভাজন ছিলেন তিনি।
সাংবাদিকতা থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় কলম লিখতেন তিনি।

Post a Comment