সৌদিতে চাকরি হারানোর ঝুঁকি কয়েক লাখ বাংলাদেশির - The News Lion

সৌদিতে চাকরি হারানোর ঝুঁকি কয়েক লাখ বাংলাদেশির



 ঢাকা প্রতিনিধি :       সৌদিই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।  বর্তমানে সৌদিতে প্রায় ২২ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত। কিন্তু করোনার কারণে বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রায় এক লাখেরও বেশি মানুষের সৌদি যাওয়া আটকে গেছে।




এদিকে, বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসাব অনুযায়ী, চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চে ফ্লাইট চলাচল বন্ধের আগ পর্যন্ত,  সৌদি আরব থেকে ৪১ হাজারের মতো শ্রমিক দেশে ফিরেছে। পরে চার্টার্ড বিমানে ফিরেছে আরও ১৩ হাজারের বেশি।





 এছাড়া গত তিন মাসে ৫০ হাজারের বেশি শ্রমিকের সৌদি আরব যাওয়ার কথা ছিল। দেশটিতে গত জানুয়ারি মাসেও গেছে অন্তত ৫২ হাজার বাংলাদেশি, ফেব্রুয়ারিতে ৪৪ হাজার আর মার্চে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত গেছে ৩৮ হাজার মানুষ।জানা গেছে মহামারীর কারণে এ বছর সৌদির শ্রমবাজারে ১২ লাখ বিদেশি কর্মী চাকরি হারাবে।





সূত্রের খবর অনযায়ী, নির্মাণ খাত, পর্যটন (হজ), রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এ চাকরিচ্যুতি ঘটতে পারে। তবে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যেন সেখানে বাংলাদেশি কর্মীরা বিপদে না পড়ে। জানা গিয়েছে, যাদের বৈধ পাসপোর্ট এবং আকামা রয়েছে, তাদের চুক্তি যেন বহাল থাকে সেজন্য জেদ্দা-রিয়াদে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলাদেশের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আন্তমন্ত্রণালয় আলোচনা চলছে।





 করোনাভার কারণে সৌদিতে কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে, দেশে থাকা এমন শ্রমিকদের কী করা উচিত, সে বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন-  সবার আগে সুস্থ থাকতে হবে। করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে হবে, শারীরিক সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শুধু শারীরিক নয় মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে।আতঙ্কিত হওয়া যাবে না। নতুন কোনো দক্ষতা অর্জনের চেষ্টা করুন। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখুন, হালনাগাদ তথ্যের দিকে চোখ রাখুন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.