সঞ্জীবন হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল - The News Lion

সঞ্জীবন হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল






করোনা চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি দেখতে হাওড়ার অন্যতম কোভিড হাসপাতাল ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে পরিদর্শনে এলেন কেন্দ্রীয় সরকারের তিনজনের প্রতিনিধিদল। বুধবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা ঘন্টা তিনেক হাসপাতালে ছিলেন।




এদিন তারা কন্ট্রোল রুম পরিদর্শন করার পাশাপাশি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে খবর হাসপাতালের ব্যাবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য, ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর সৌমিত্র মোহন।





বুধবার হাসপাতালে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান সঞ্জীবন হাসপাতালের কর্তা ডাক্তার শুভাশীষ মিত্র। তিনি বলেন হাাাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত তথ্য তাদের দেওয়া হয়। আমাদের হাসপাতালের রিকভারি রেট ও যথেষ্ট ভালো। প্রায় ৭৫ শতাংশ। ইতিমধ্যে আমদের হাসপাতাল থেকে ৩৮৬ জন সুস্থ হয়ে বাাড়ি ফিরেছেন।





এখানেকার কন্ট্রোল রুম (এখান হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উপর নজরদারি রাখা হয়) ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন বলে শুভাশীষবাবু বলেন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.