গেঁওখালিতে ফেরিঘাট পরিদর্শনে নবান্নের প্রতিনিধি দল
করোনার জেরে গত প্রায় আড়াই মাস ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে গেঁওখালি- নুরপুর, গেঁওখালি- গাদিয়াড়া রায়চক- কুঁকড়াহাটিফেরি সার্ভিস। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ফেরিঘাট একেবারে নড়বড়ে হয়ে পড়ে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর যদিও একদিন ফেরী চলাচল চালু হয়েছিল কিন্তু এরপর ফেরিঘাটের অবস্থা নড়বড়ে হওয়ার জন্য ফের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর বুধবার ফেরিঘাট পরিদর্শনে আসেন নবান্নের তিন প্রতিনিধিদল।
প্রতিনিধি দল ফেরিঘাটের পরিস্থিতি খতিয়ে দেখে কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট জমা করবেন। সেই রিপোর্ট পাওয়ার পর ফেরি সার্ভিস কবে থেকে চালু করা হবে যাত্রীদের জন্য তা জানানো হবে।

Post a Comment