করোনায় মৃত্যু হলেও এবার থেকে মৃতদেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা, সিদ্ধান্ত রাজ্য সরকারের
বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে, সেই মৃতদেহ থেকে সংক্রমণ হতে পারে৷ এমন আশঙ্কায় এতদিন কারও করোনায় মৃত্যু হলে, দেহ পরিবারের সদস্যদের দেখতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি ছিল৷ নির্দিষ্ট গাইডলাইন মেনে হাসপাতাল থেকে আলাদা গাড়িতে করে সরাসরি ধাপার মাঠে নিয়ে গিয়ে সৎকার করা হচ্ছিল৷
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনায় মৃত্যু হলেও এবার থেকে মৃতদেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা৷ যে হাসপাতালে করোনা রোগীর মৃত্যু হবে, সেখানেই পরিবারের সদস্যরা মৃতদেহ দেখার সুযোগ পাবেন৷ তবে মেনে চলতে হবে কিছু নিয়ম৷
পরিবারের সদস্যদের দেখার জন্য এবার থেকে দেহ মোড়া হবে স্বচ্ছ প্লাস্টিকে৷ হাসপাতালের নির্দিষ্ট জায়গায় রাখা হবে মৃতদেহ৷ দূর থেকে পরিবারের সদস্যরা শেষ বারেরমত প্রিয়জনকে দেখতে পাবেন৷ তারপর নিয়ম মেনে হবে সৎকার।
Post a Comment