করোনা ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন প্রস্তুত, ট্রাম্প
সেতু নিউজঃ হোয়াইট হাউস থেকে সকালের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ভ্যাক্সিনের প্রস্তুতি এগিয়েছে অনেকটাই। এমনকি আমরা ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন প্রস্তুত রেখেছি।
নিরাপদ প্রমাণিত হলে, সেই ভ্যাক্সিন দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা ভ্যাক্সিন নিয়ে দুর্দান্ত কাজ করছি। খুব তাড়াতাড়ি ইতিবাচক খবর জানতে পারবেন।’ ট্রাম্প প্রশাসন পাঁচটি সংস্থাকে নির্বাচন করেছে, যারা করোনার ভ্যাক্সিন তৈরির কাজ করছে।
যদিও কোন সংস্থা ভ্যাক্সিনের প্রোডাকশন শুরু করেছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। হোয়াইট হাউসের হেল্থ অ্যাডভাইসর ড. অ্যান্টনি ফচি জানিয়েছেন, অন্তত চারটি ট্রায়াল হয়েছে ভ্যাক্সিন তৈরির। ২০২১-এর প্রথমার্ধের মধ্যে ভ্যাক্সিন তৈরি হয়ে যাবে, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন আধিকারিকেরা।
Post a Comment