করোনা প্রকোপ বাড়ায় একবছর নতুন কোনও সরকারি স্কিম আসবে না - The News Lion

করোনা প্রকোপ বাড়ায় একবছর নতুন কোনও সরকারি স্কিম আসবে না




সেতু নিউজঃ       দেশে করোনা প্রকোপ বাড়ায় একবছরের জন্য কোনও নতুন সরকারি স্কিম চালু হবে না বলে সমস্ত মন্ত্রকের কাছে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 




তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন অর্থমন্ত্রকের কাছে নতুন স্কিম পাঠানো বন্ধ করেন। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা ও সম্প্রতি ঘোষিত আত্ম নির্ভর ভারত অভিযান প্যাকেজের জন্যই অর্থ খরচ করা হবে।




এই বাজেটের আওতায় অনুমোদিত প্রকল্পগুলিও ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে।  অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়েছে, করোনা পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে”। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.