আইসোলেশনে মদন
সূত্রের খবর, মদন মিত্রের পরিচারিকা করোনা আক্রান্ত।গত কয়েকদিন ধরেই শরীরে জ্বর ছিল। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই হোম আইসোলেশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মদন মিত্র।
এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রীর দক্ষিণেশ্বরের বাড়িতে আইসোলেশনে রয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত মদন মিত্রের শরীরে কোনও করোনার সংক্রমণ লক্ষ্য করা যায়নি বলেই খবর। আইসোলেনশনে থাকা অবস্থায় ফেসবুক লাইভের মাধ্যমেই তাঁর অনুগামীদের বিচলিত না হওয়ার কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আইসোলেশনে থাকা অবস্থাতেই দলের হয়ে সমস্ত কাজ সামলাবেন। তিনি জানিয়েছেন, শরীরে কোনও করোনা উপসর্গ নেই। সতর্কতার কারণে নিজেকে তিনি আইসোলেট করে রেখেছেন।
Post a Comment