খুব শীঘ্রই বাঙালির পাতে পড়বে ইলিশ - The News Lion

খুব শীঘ্রই বাঙালির পাতে পড়বে ইলিশ



গভীর সমুদ্রে ইলিশ ধরা শুরু সোমবার থেকে।এখনই রুপোলি শস্যের জোগানের সঠিক আবহাওয়া বলে মনে করছেন মৎস্যজীবীরা। তবে লকডাউনের জেরে গভীর সমুদ্রে ইলিশ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ ছিলো। অবশেষে সরকারি নির্দেশের পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে গভীর সমুদ্রে মাছ ধরার তোড়জোড় শুরু হয়েছে সারা দিঘা জুড়ে।এদিকে ট্রলার নিয়ে সমুদ্রে যাওয়ার জন্যও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।





 তবে এরই মাঝে দিঘা মোহনা এলাকা ও আশেপাশের গ্রামবাসীরা এখনই মাছ বাজার  শুরু করার ঘোষণার বিরোধিতা  করেন। তাঁদের দাবি, মাছের বাজার খুললেই এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বহু মানুষের আনাগোনা বাড়বে এলাকায়। এর জেরে ছড়িয়ে পড়তে পারে করোনার প্রকোপ।  তাঁদের সেই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে দেশ জুড়ে মাত্রাছাড়া বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দিঘা মোহনার মাছের বাজার কিভাবে সচল করা যাবে তারই পথ খুঁজতে জরুরী বৈঠকে বসেন মৎস্যজীবি সংগঠন থেকে শুরু করে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। 




রবিবার মোহনায় অবস্থিত দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের ভবনে জরুরী বৈঠকে এই জট কাটাতে দীর্ঘ আলোচনা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় সোমবার থেকে দিঘা মোহনা মাছের বাজার খোলা হচ্ছে না। পরিবর্তে ১জুলাই থেকে মাছের বাজার খুলে দেওয়া হবে।  তবে ট্রলার মালিক ও মৎস্যজীবিদের সোমবার থেকে গভীর সমুদ্রে মৎস্য শিকারে কোনও বাধা থাকছে না। সমুদ্র থেকে ফিরে অন্য কোনও বাজারে গিয়ে মাছ বিক্রী করতে পারবেন ট্রলার মালিকেরা।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.