কিভাবে বানাবেন মুসুর ডালের স্যুপ
উপকরণ
১/৪ কাপ হলুদ মুসুর ডাল
১/৪কাপ লাল মসুর ডাল
১/২ মাঝারি আকারের পেঁয়াজ কুচি
১ মাঝারি আকারের টমেটো কুচি
১ টি সবুজ লংকা কুচি
১ চা চামচ জিরা
১ চিমটি হলুদ গুঁড়ো
লবন স্বাদমতো
১ চা চামচ ঘি
২ চা চামচ অলিভ অয়েল
ধনেপাতা সাজানোর জন্য
প্রনালী
মসুর ডাল সেদ্ধ করে নিন।
একটি প্যানে অলিভ অয়েলগরম করুন।
জিরা বাটা দিন এবং কয়েক সেকেন্ডের জন্য এগুলি ভাজুন
পেঁয়াজ কুচি দিন এবং মাঝারি ফ্লেমের উপর ২-৩ মিনিট রান্না করুন।
টমেটো কুচি, সবুজ লংকা কুচি হলুদ এবং লবণ দিন।
৩ মিনিট রান্না করুন এবং তারপরে রান্না করা মসুর ডাল দিয়ে দিন।
নাড়ুন এবং ভালভাবে সব কিছু কে মেশান।
ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করুন।
এক চা চামচ ঘি দিয়ে দিন উপর থেকে।
গ্যাস থেকে সরিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।
Post a Comment