প্রাইম টাইমে স্টার জলসায় কখন কোন ধারাবাহিক দেখা যাবে
লকডাউনে দর্শকদের জনপ্রিয় বাংলা ধারাবাহিকের শ্যুটিং বন্ধ থাকায় নতুন এপিসোড দেখতে পাননি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুন থেকে শুরু হয়েছে টলি পাড়ার শ্যুটিং।
আর তাই আগামী ১৫ জুন থেকে স্টার জলসায় ফের ধারাবাহিকগুলির ফ্রে এপিসোড দেখতে পারবেন দর্শকরা।লকডাউনে জনপ্রিয় ধারাবাহিককে দর্শকরা ভালোই মিস করেছেন। তবুও লকডাউনের মাঝেও স্টার জলসার বেশ কিছু ধারাবাহিক নতুন ও স্পেশাল এপিসোড দেখানোর চেষ্টা করেছে।
তবে এবার প্রাইম টাইম লাইন আপ নিয়ে নতুন এপিসোড দেখানো শুরু করবে স্টার জলসা। ১৫ জুন থেকে দেখা যাবে এই নতুন করে শ্যুট করা এপিসোডগুলি। তবে তার মধ্যে কয়েকটি পুরনো ধারাবাহিকও দেখানো হবে ,কারণ সেগুলি পুরনো হলেও তাদের জনপ্রিয়তা এখনও তুঙ্গে।
দেখে নেওয়া যাক প্রাইম টাইমে স্টার জলসায় কখন কোন ধারাবাহিক দেখা যাবে- -ফরচুন রান্নাবান্না- সোম থেকে শনি, বিকেল ৪টে, -বোঝে না সে বোঝে না (পুরনো ধারাবাহিক)- বিকেল ৪.৩০টে, -ওগো বধূ সুন্দরী (পুরনো ধারাবাহিক)- বিকেল ৫টা, -এখানে আকাশ নীল- সোম থেকে শনি, বিকেল ৫.৩০টা, -প্রথমা কাদম্বিনী- ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি ধারাবাহিকটি একেবারে নতুন। এটি দেখা যাবে প্রতিদিন সন্ধে ৬টায়।
দুর্গা দুর্গেশ্বরী- প্রতিদিন সন্ধে ৬.৩০টা, -শ্রীময়ী- প্রতিদিন সন্ধে ৭টা, -কে আপন কে পর- প্রতিদিন সন্ধে ৭.৩০টা, -মোহর- প্রতিদিন রাত ৮টা, -সাঁঝের বাতি- প্রতিদিন রাত ৮.৩০টা,-করা পাখি- প্রতিদিন রাত ৯টা, -কপালকুণ্ডলা- প্রতিদিন রাত ৯.৩০টা, -মহাপীঠ তারাপীঠ- প্রতিদিন রাত ১০টা, -চুনি পান্না- প্রতিদিন রাত ১০.৩০টা, -ধ্রুবতারা- প্রতিদিন রাত ১১টা, -ইরাবতীর চুপকথা- প্রতিদিন রাত ১১.৩০টা ।
এছাড়াও রামানন্দ সাগরের ক্লাসিক ধারাবাহিক রামায়ণ স্টার জলসায় বাংলায় দেখা যাবে। ১৫ জুন থেকে প্রতিদিন বেলা ১টায় দেখা যাবে এই ধারাবাহিক। সোম থেকে শুক্র সকাল ৯টায় দেখা যাবে মহাপ্রভু। সকাল ৯.৩০টায় দেখা যাবে শ্রী রামকৃষ্ণ। প্রতিদিন বেলা ১.৩০টায় টেলিকাস্ট হবে রাধা-কৃষ্ণ। আর প্রতি শনি ও রবিবার সকাল ৯টায় দেখা যাবে মহাভারত।
Post a Comment