আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, দ্বন্দ্ব ও বিপর্যয়ের মধ্যে শিশু মজুরি থেকে শিশুদের রক্ষা করুন। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’অনুমোদিত হয়। ১৯৯২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিশুশ্রম বন্ধ করতে কর্মসূচি হাতে নেয় এবং ২০০২ সালের ১২ জুন থেকে আন্তর্জাতিক শিশুশ্রম সংস্থা (আইএলও) বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রতিবছর দিবসটি ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’হিসেবে পালন করে আসছে।
বর্তমানে ৮০টি দেশ এ দিবসটি পালন করছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র সর্বশেষ এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রতি ছয় শিশুর মধ্যে একজন শ্রমিক এবং প্রতি তিন শিশুশ্রমিকের মধ্যে দুজনই গৃহকর্মের সঙ্গে যুক্ত। বিশ্বের বেশির ভাগ দেশই গৃহকর্মী শিশুদের সুরক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেই।
আইএলও’র হিসাবে বিশ্বে প্রায় ২৪ কোটি ৬০ লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করছে। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করছে ১৮ কোটি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বেশির ভাগ শিশুই এমন অবস্থায় কাজ করছে যা ‘ক্রীতদাসের কাছাকাছি’।
Post a Comment