গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী - The News Lion

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী





গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকায়। মৃত কিশোরির নাম সোনিয়া খাতুন (১৪) ।




স্থানীয় সূত্রে  জানা গিয়েছে, দীর্ঘ লকডাউন এর জেরে কর্মহীন ওই পরিবারের অভিভাবক এর জেরে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত ওই পরিবারে।




বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়া ওই ছাত্রী মায়ের কাছে কিছু পয়সার বায়না করলে, বকাঝকা করে ওই ছাত্রীর মা। এরপরই অভিমানে ওই ছাত্রী বাড়ির বাথরুমে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।




 এরপর স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক  মৃত বলে ঘোষণা করে। শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.