সিপিএমকে চিনের দালাল নয়, সিপিএম-এর রাজ্য সম্পাদক
লাদাখে চিন-ভারত সংঘর্ষে শহিদ হয়েছেন কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান। তার জেরে উত্তপ্ত গোটা দেশ।
চীন বিরোধী মনভাবে ডাক দেয় ভারতবাসী। এরই মধ্যে হঠাৎ করেই জেগে ওঠে আইসিইউতে থাকা সিপিএম দল। নিজেদের দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। চীনের দালাল বলে তাঁদের উপর ওঠা অভিযোগের পাল্টা জবাবও দিলেন তারা।
সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, সিপিএমকে চিনের দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিনের। তিনি জানিয়েছেন, সিপিএম কখনই চিন কিংবা রুশপন্থী ছিল না। আজও নেই। তিনি বলেন, চিন যে অরুণাচল নিয়ে অন্যায্য দাবি তুলেছিল, সিপিএম পার্টি তার বিরোধিতা করে। আমাদের মাথা কারোর কাছে বিক্রি হয়নি।
বুধবার ভার্চুয়াল সভা করে রাজ্য সিপিএম। পলিটব্যুরোর সিদ্ধান্ত ও আমাদের কাজ শীর্ষক ওই সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, ৬২ সালের যুদ্ধের সময়ই তৎকালীন কমিউনিষ্ট পার্টি চিনের বিরোধিতা করেছিল। জোট নিরপেক্ষতাকেই সমর্থন করেছিল কমিউনিষ্ট পার্টি।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, এবার চিন যা করেছে তা সঠিক নয়। কোনও যুদ্ধ সমস্যার সমাধান করতে পারে না। দুদেশে কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের দাবি করেছেন তিনি।
Post a Comment