করোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু হাসপাতালে ভর্তি হলেন
গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তারপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন তিনি। কিন্তু দ্রুত সুস্থ হতে হবে। অনেক কাজ পড়ে রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হলেন সুজিত বসু।
পরিচারিকা কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই থেকেই করোনা সংক্রমণ বলে মনে করা হচ্ছে। যদিও উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
কিন্তু গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসায় স্ত্রী এবং ছেলেও করোনা আক্রান্ত হয়েছেন। তাই আর কোনও ঝুঁকি না নিয়েই চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দমকলমন্ত্রী। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
করোনা আক্রান্ত হয়েছেন সতীর্থ জানতে পেরে খোঁজ নিয়েছেন সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তেমন কোনও যোগাযোগ রাখেননি সব্যসাচী। কিন্তু করোনা সংক্রমণের খবর পেয়ে টেলিফোন করে সুজিত বসুর খোঁজ নেন তিনি।

Post a Comment