মিললো গুপ্তধনের সন্ধান
সেতু নিউজ ; গুপ্তধনের সন্ধান পাওয়া গেল। তাও আবার কলসি ভর্তি সোনা–রূপোর গয়না। জানা গিয়েছে, বুধবার তেলেঙ্গানার বিকারাবাদ জেলার সুলতানপুর গ্রামে এক কৃষক তাঁর জমিতে হালচাষ করার সময় মাটির নীচ থেকে এই গুপ্তধন উদ্ধার করেন। পাত্রের মধ্যে থেকে সোনা–রূপো মিলিয়ে ২৫টি গয়না উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, সুলতানপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সিদ্দিকি ২ বছর আগে এই জমিটি কিনেছিলেন। রাজ্যে বর্ষার কাছাকাছি চলে আসার কারণে তিনি জমিতে হাল চাষ করছিলেন।
এরপরই তিনি এই ধন–সম্পত্তির সন্ধান পান এবং সরকারি কর্তৃপক্ষকে খবর দেন। বেশিরভাগ গয়নাই বড় আকারের নূপুর, যা বেশ আকর্ষণপূর্ণ ছিল।
রাজস্ব অফিসাররা ঘটনাস্থলে যান এবং ওই গুপ্তধন নিজেদের হেফাজতে নিয়ে নেন। একজন স্বর্ণকারকে অলঙ্কারগুলি সোনা ও রূপোর কিনা তা যাচাই করতে বলা হয়েছে।

Post a Comment