খতম পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী ফুজি ভাই
সেতু নিউজ ; কাশ্মীরে বড় সাফল্য পেলো ভারতীয় সেনা। পুলওয়ামার কঙ্গন গ্রামে দুঃসাহসিক অভিযান চালিয়ে খতম করেছে জঈশ -এ-মহম্মদের শীর্ষ কমান্ডার ফুজি ভাই। ২০১৯ সালের পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী ছিল ফুজি ভাই। অভিযানের সময় তার দেহরক্ষীরাও মারা গিয়েছে বলে জানা গিয়েছে।
২০১৯ সালে পুলওয়ামা বিধ্বংসী আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা। সেই হামলার মূল পরিকল্পক ছিল ফুজি ভাই। জঈশ-এ-মহম্মদের শীর্ষ কমান্ডার ফুজি ভাই।
ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল ফুজি ভাই। একাধিক নামে পরিচিত ছিল সে। ফুজি ভাই ছাড়াও ইদ্রিস, হায়দার, লম্বু নামেও পরিচিত ছিলো সে।
গোয়েন্দারা জানতে পেরেছিল ফুজি ভাই কখনও মোবাইল ফোন ব্যবহার করত না। যাতে মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে তাঁকে ধরা না যায় সেকারণেই মোবাইল ফোন ব্যবহার করত না সে।
স্যাটালাইট ফোনের মাধ্যমে জঈশের হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করত সে। বোমা বানাতে পারদর্শী ছিল সে। বিশেষ করে গাড়ি বোমা তৈরিতে দক্ষ ছিল ফুজি ভাই। সেকারণেই পুলওয়ামা হামলার পরিকল্পনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।
পুলওয়ামা হামলার পর থেকেই ফুজি ভাইয়ের খোঁজে ছিল গোয়েন্দারা। মোবাইল ফোনের ব্যবহার না করায় তাকে সহজে টিহ্নিত করতে পারছিল না গোয়েন্দারা। ঠিক কোন জায়গায় ফুজি ভাই ঘাঁটি গেরেছে সেটা আন্দাজ করতে অনেকটা সময় কেটে গিয়েছে।
সঠিক খবর পাওয়ার পরেই অভিযান শুরু করে সেনা। অত্যন্ত সন্তর্পণে অভিযান চালায় সেনা জওয়ানরা উল্লেখ্য, গত কয়েকদিনে প্রায় ২০ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

Post a Comment