চালু হলো বাস পরিষেবা
আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল ফেরি সার্ভিস এবং আন্তঃজেলা বাস চলাচল। হাওড়া,হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সোমবার থেকে চালু হয়ে গেল বাস সার্ভিস ও ফেরি সার্ভিস।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুরু হয়েছে দুই পরিষেবা। হাওড়ায় প্রতি এক ঘন্টা ফেরি পরিষেবা দেওয়া হচ্ছে ৯টি রুটে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। হাওড়া ছাড়াও এদিন থেকে ফেরি পরিষেবা চালু হলো হুগলি ও উত্তর ২৪ পরগনার মধ্যে , বর্ধমান ও নদীয়ার মধ্যে।
ফেরি সার্ভিসের পাশাপাশি এদিন থেকেই চালু হয়ে গেল আন্তঃজেলা বাস পরিষেবা। সরকারি বাস আগেই চলাচল শুরু করেছিল এদিন থেকে সেই সংখ্যা আরো বাড়লো। পাশাপাশি বেশকিছু রুটে শুরু হলো বেসরকারি বাস পরিষেবা। পুরুলিয়া দশটি রুটে বেসরকারি বাস চলাচল শুরু হয় দিন থেকে।
পাশাপাশি হুগলি ,হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,দুই মেদিনীপুরে বেশিরভাগ রুটে বাস চলাচল শুরু হলো দিন থেকে। তবে ফেরি ও বাস সার্ভিস ক্ষেত্রেই সোশ্যাল ডিস্ট্যান্স এবং করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সমস্ত রকম সর্তকতা গ্রহণ করা হচ্ছে।

Post a Comment