ঘরোয়া উপায়ে বানান দোকানের মত
উপকরণঃ
দুধ ১লিটার
পাতিলেবুর রস ৩চামচ
চামচ চিনি ৫-৭
এলাচ গুঁড়া সামান্য
প্রণালিঃ
প্রথমে ৭০০ গ্রাম দুধ জ্বাল করে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিতে হবে।ছানা সুতির কাপড়ে নিয়ে ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে।
এবার কড়াই তে বাকি ৩০০ গ্রাম দুধ নিয়ে তাতে ৫-৬চামচ চিনি, সামান্য এলাচগুরো দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার তাতে ছানা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দুধ শুকিয়ে ছানা মাখা মাখা হয়ে আসবে তখন গ্যাস অফ করতে হবে।
এবার ১টা পাত্রে ঘি মাখিয়ে মিশ্রণ টি ঢেলে চৌকো শেপ করে রেখে দিতে হবে ঘন্টা খানেক। তারপর চারকোনা করে কেটে নিলেই রেডি কাঁলাকাদ।
Post a Comment