কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিয়ে তিন জঙ্গিকে খতম করল সেনা - The News Lion

কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিয়ে তিন জঙ্গিকে খতম করল সেনা





কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিয়ে তিন জঙ্গিকে খতম করল সেনা।জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৈশেরা সেক্টরে রবিবার থেকে পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। সেই অনুপ্রবেশের রুখতে সমর্থ হয় ভারতীয় সেনা। এই সময়, তিন জঙ্গিকে খতমও করে তারা।




মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। এদিকে আরও জঙ্গি লুকিয়ে ভারতে ঢুকে পড়েছে এই আশঙ্কায় রাজৌরি ও পুঞ্চ জেলায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। সেখানকার সীমান্ত লাগোয়া প্রায় ১২টি গ্রাম সিল করে দিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে।





এদিকে বিএসএফ-এর তরফেও একটি পৃথক তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া-সাম্বা সেক্টরের হীরানগরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। সেখানেও এলওসি বরাবর জঙ্গি তৎপরতা নজরে এসেছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.