অভিনেত্রী মোহেনার কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতা - The News Lion

অভিনেত্রী মোহেনার কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতা



করোনা আক্রান্ত অভিনেত্রী মোহেনা কুমারী ও পরিবারের সকলে। এই মুহূর্তে সকলেই হাসপাতালে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নিয়ে হাসপাতালের ষষ্ঠ দিন পর্যন্ত অভিজ্ঞতা কেমন তা একটি ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করেছেন মোহেনা। করোনা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। আর সেই কারনেই এই ভিডিও তৈরি করেছেন তিনি।  ভিডিওয় মোহেনা একদম শুরু থেকে জানিয়েছেন কীভাবে তাঁরা করোনায়য় আক্রান্ত হলেন।





তিনি জানান প্রথমে তার শাশুড়ির শরীর খারাপ করে। জ্বর আসে। এবং তারপরে তাঁরও শরীর খারাপ হতে থাকে। সারা গায়ে হাত পায়ে ব্যথা এবং ক্লান্তিবোধ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁরা টেস্ট করান। কিন্তু প্রথমবার টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও দেখা যায় শাশুড়ির জ্বর ক্রমশ বাড়ছে। তাই পুনরায় টেস্ট করান তাঁরা। আর এইবার রিপোর্টে ফলাফল আসে পজিটিভ। সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেককেই টেস্ট করানো হয়। এবং ফলাফল পজিটিভ আসায় প্রত্যেকেই হাসপাতালে যান।




মোহেনা কুমারি বলছেন, “ভাইরাস এর সঙ্গে আমরা সবাই সংস্পর্শে এসেছি। পরিবারের জন্য এটা একটা বড় ধাক্কা। মানসিকভাবে খুবই ভেঙে পড়তে হয়। সৌভাগ্যবশত আমরা খুব তাড়াতাড়ি টেস্ট করাই। পরিবারের বাইরের কেউ আমাদের দ্বারা সংক্রমিত হয়নি। তবে জ্বর এলে বা শরীর খারাপ করলে অবশ্যই বসে না থেকে টেস্ট করানো উচিত।”      

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.