দেশে রোজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ - The News Lion

দেশে রোজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ



একটানা লকডাউন করেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪৬৬ জন।


তবে একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। গোটা দেশে মহারাষ্ট্র রাজ্যে করোনার সংক্রমণ সবথেকে বেশি।


মঙ্গলবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫২৮ জন। সেখানে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩ হাজার ১৬৯ জনে। করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই  রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৩৩ হাজার ২২৯ জন। মৃত ২৮৬ জন। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৪৩ জন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। গুজরাতে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৫ জন। মৃত ১২৮০ জন।


ভারতে এখন প্রতিদিন গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় ১০ হাজার মানুষ। এদিকে গতকাল সোমবার ভারতে শিথিল হয়েছে লকডাউনের নিয়ম। খুলে গিয়েছে অফিস, ধর্মস্থান, শপিং মল, রেস্তোরা। দেশটিতে মূলত লকডাউনের নিয়ম শিথিল করার পর থেকেই রেকর্ড সংখ্যায় বাড়ছে করোনা সংক্রমণ।


 গত সাতদিন ধরে ভারতে রোজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৪৮,৪৬ শতাংশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.