গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - The News Lion

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে





গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধেঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বিথারি গাবতলা এলাকায়। জানা গিয়েছে,  মাস ছয়েক আগে হাবরা থানার সাঁলতিয়া ফুলতলা এলাকার বাসিন্দা স্বপন দাসের মেয়ে দিশা দাস (১৮) বিয়ে করেন বিথারী গাবতলা এলাকার রাজু ঘোষ এর সাথে। 





পরিবার সূত্রে জানা যায় গত ১০ তারিখ দিশা তার বাবার বাড়িতে আসে এবং সেদিনই শ্বশুরবাড়ি ফেরত চলে যায়। অভিযোগ,  টাকার দাবি করে রাজু দিশাকে মারধর শুরু করে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 




 স্থানীয় বাসিন্দারা দিশাকে প্রথমে স্বরূপনগরের ডাকবাংলো এলাকায় এক হসপিটালে নিয়ে যায়সেখানে  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করে ডাক্তাররা। আরজিকর হাসপাতালে যাবার আগেই মৃত্যু হয় দিশার। গত ১১  তারিখ পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে হয়। 




এরপর  অভিযুক্ত রাজু ঘোষকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। শুক্রবার আরজিকর হাসপাতালে ময়নাতদন্ত হয় দিশার। 





দিশার পরিবারের লোকেদের অভিযোগ টাকা দিতে না পারায় দিশাকে গায়ে আগুন ধরিয়ে মেরেছে রাজু ঘোষ। বিয়ের ছয় মাসের মধ্যে দিশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাঁলতিয়া ফুলতলা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.