সংকটে দেশ, তাই এবারের জন্মদিন পালন করবেন না রাহুল গান্ধী
৫০ বছরে পড়বেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মহামারীতে দেশে মরছে মানুষ। লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনে শহিদ হচ্ছেন জওয়ানরা। দেশের এই দুর্দিনে উৎসব মানায় না। তাই নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন রাহুল গান্ধী।জন্মদিনের কোনও উৎসব তিনি পালন করবেন না বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। দলীয় কর্মীদের অনুরোধ করা হয়েছে কোথাও জেন কেক কাটা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার যেন না দেওয়া হয়। এদিন ত্রাণ বিলিতেই কাজ করবেন রাহুল এমনই বিবৃতি দিয়ে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
.
কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রপৌত্র। তাঁর ঠাকুমা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী এবং মা সোনিয়া গান্ধী, তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধীও একজন সক্রিয় রাজনীতিবিদ। রাহুলের রাজনৈতিক কর্মজীবনের শুরু ২০০৪ সালে। তাঁর প্রথম লোকসভা নির্বাচনে বাবার নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। তাঁর স্কুল জীবন কেটেছে দেহরাদুনে, এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ। হার্ভার্ড কলেজ এবং ফ্লোরিডার রোলিন্স কলেজ থেকে আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল করেন রাহুল। রাজনীতিতে প্রবেশের আগে বেসরকারি সংস্থাগুলির জন্য কাজ করেছেন। বর্তমানে, আমেঠি লোকসভা কেন্দ্র থেকে তিনি সংসদের সদস্য।
সমাজসেবার ক্ষেত্রে রাহুল গান্ধী যুক্ত রয়েছেন রাজীব গান্ধী ফাউন্ডেশন, জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট , রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে। এছাড়াও উত্তরপ্রদেশে অলাভজনক একটি আই কেয়ার সংস্থা চালান তিনি।
২০০৯ সালে লোকসভা ভোটের সময় মাত্র ৬ সপ্তাহে তিনি দেশজুড়ে ১২৫টি জনসভা করেছিলেন।
১৯৭০ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেন রাহুল গান্ধী। আজ তার জন্মদিন। জনপ্রিয় এই রাজনীতিবিদকে জন্মদিনের শুভেচ্ছা।
Post a Comment