শুক্রবারের রাশিফল - The News Lion

শুক্রবারের রাশিফল



মেষ রাশি:
অর্থের দিক থেকে আজ আপনাকে খুব সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে বিবেচনা করে সিদ্ধান্ত নিন। পরিচিত কারও কথায় নিজের দিক বিবেচনা না করে অবস্থার পরিপ্রেক্ষিতে আজ আপনার পুরনো পরিকল্পনা পাল্টানো ঠিক হবে না। দূরের যাত্রায় নিজের বাড়ি থেকে খাবার সঙ্গে নিন।

বৃষ রাশি:
পারিবারিক কোনো ব্যাপারে আজ খুব কাছের কেউ জড়িয়ে পড়তে পারে। দাম্পত্য জীবনের কোনো গোপন খবর তার কাছে উপস্থাপন করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আর্থিক প্রাপ্তিযোগ শুভ।

মিথুন রাশি:
গ্রহগুলির নেতিবাচক অবস্থানের কারণে, লাভের পরিবর্তে আপনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন। দিনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী আজ সক্রিয় থাকবে। দুশ্চিন্তা না করে কাজের ভেতর মন দিন। প্রয়োজনে মা অথবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিতে দ্বিধা করবেন না। ব্যয় সংকোচন করুন। বিশ্রাম শুভ।




কর্কট রাশি:
চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন। আজ আপনি কিছু বড় ভুল করতে পারেন। এই মুহুর্তে আপনার কাজের দিকে মনোনিবেশ করলে ভাল হবে। অন্যদিকে, আপনি যদি বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করেন, তবে আপনি আজ ভাল লাভ আশা করতে পারেন। পরিবারের বয়স্ক কেউ আজ বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন।

সিংহ রাশি:
যোগাযোগের ক্ষেত্রে নতুন ধরনের কোনো পরিবর্তন আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলার সময় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করা উচিত। এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

কন্যা রাশি:
আপনাকে আজ আরও বেশি কৌশলী হতে হবে। অধস্তন কর্মকর্তাদের কেউ গোপনে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যা আপনার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে। আপনি পরিবারের সঙ্গে বেশি সময় ব্যয় করার সুযোগ পাবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি উত্তম হবে।





তুলা রাশি:
আপনার সমস্ত উদ্বেগ ভুলে নিজের দিকে মনোনিবেশ করুন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং শান্তিতে আপনার সমস্যার সমাধান করুন। দাম্পত্য ক্ষেত্রে কোনো কারণে মনোমালিন্য হলেও তা সংহত করে কর্মস্থলের কাজগুলো নির্বিঘ্নে সম্পাদনের চেষ্টায় সুফল পাবেন। যে কোনো ধরনের সৃজনশীল কাজ সুনাম বয়ে আনতে পারে।

বৃশ্চিক রাশি:
ইচ্ছার বিরুদ্ধে বা কারও কথায় প্রভাবিত হয়ে নতুন কোনো কাজে তড়িঘড়ি করে এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না, যা আগামী দিনগুলোতে আপনার জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। মনকে সংযত রাখুন।

ধনু রাশি:
আপনি যদি আর্থিক সংকট এড়াতে চান, তবে আপনার বাড়তি ব্যয়কে কমাতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় করুন। আর্থিক ক্ষেত্রে কিছুতেই কাউকে আজ নাক গলাতে দেবেন না। সবাইকে নিয়ে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ভালো করবেন। তবে মালামাল সাবধানে রাখুন। কারও কারও ক্ষেত্রে বিয়ের যোগ শুভ।




মকর রাশি:
ব্যবসায়ীদের যে কোনও নতুন চুক্তিতে প্রবেশের সময় সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনি যদি ঋণ হিসাবে আপনার ব্যবসার জিনিস দেন, তবে আপনার পক্ষে দিনটি কঠিন হতে পারে। মানসিক অস্থিরতা ঝেড়ে ফেলে প্রয়োজনীয় কাজ সম্পাদনে দৃঢ়তার সঙ্গে উদ্যোগ নিন। তবে অস্থির হয়ে নিজের কাজ অন্যের হাতে ছেড়ে দেয়া কোনোক্রমেই ঠিক হবে না। আজ যাত্রাপথে বিশেষভাবে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি:
কর্মস্থলে অধীনস্থদের সঙ্গে মতবিরোধের কারণে সৃষ্ট উত্তেজনা পরিহার করে নিজের সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়াই ভালো হবে। প্রভাবশালী কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন।




মীন রাশি:
আপনি যদি আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের চলমান সমস্যার কারণে চাপ অনুভব করছেন, তবে আজ মনকে শান্ত রাখুন। ধৈর্য ধরে থাকুন সফলতা আপনার কাছে ধরা দেবেই। প্রিয়জনের সঙ্গে লেনদেনের ব্যাপারে সতর্ক না থাকলে মনের কষ্ট বেড়ে যেতে পারে।  যদি কোনও কারণে আপনি আপনার স্বামী বা স্ত্রীর থেকে দূরে থাকেন, তবে আজ আপনি তাদের খুব মিস করতে চলেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.