ভারত চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি কী বড়সড় প্রভাব ফেলবে আইপিএল-এ? - The News Lion

ভারত চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি কী বড়সড় প্রভাব ফেলবে আইপিএল-এ?



১৯৬২সালের পর ১৫ জুন মধ্যরাতে লাদাখ সীমান্তে দু'দেশের সেনা সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এই প্রেক্ষিতে দেশজুড়ে চিনা পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে চিন বিরোধী স্লোগান উঠেছে।  ভারত চিন সম্পর্কের এই অবনতি কী আইপিএল-এ কোনও প্রভাব ফেলতে পারে? কারণ আইপিএল এর টাইটেল স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো।




২০১৮ সাল থেকে বিসিসিআই-এর ক্রোড়পতি লিগের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো-র চুক্তি হয়।  এই নিয়ে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেন, "আগামী দিনে বোর্ড কোনও সংস্থার সঙ্গে চুক্তি করলে দেশ এবং দেশবাসীর স্বার্থের কথা সবার আগে মাথায় রাখবে। সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনের আক্রমণের পর আগামী দিনে যে কোনও চিনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআই। 




ভারতীয় সংস্থাকেই আগামী দিনে গুরুত্ব দেবে বোর্ড। "   তিনি আরও বলেন,  চিনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি বোর্ডের পূর্ববর্তী সদস্যরা করেছিলেন।  তাই এই চুক্তিকে সম্মান করতে হবে। চিনা সংস্থার থেকে বোর্ড টাকা পেলে সেই টাকা করের মাধ্যমে দেশের অর্থ ভান্ডারে যাচ্ছে। যা পক্ষান্তরে কিন্তু দেশেরই কাজে লাগছে। এক্ষেত্রে ভারতের টাকা আগামী দিনে চিনের স্বার্থরক্ষা করছে, নাকি চিনের টাকা আমাদের স্বার্থরক্ষা করছে সেটা দেখা জরুরি।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.