দুঃস্থ মানুষের সেবায় নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল
সেতু নিউজ ; করোনা সংকটের দিনে
এলাকার আর্ত এবং দুর্গত মানুষের সেবায় এগিয়ে
এলো উত্তর ২৪ পরগনা জেলার নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল। এই স্কুলের
প্রাক্তনী ছাত্রদের আর্থিক সাহায্যে এলাকার দুর্গত মানুষদের গত দুই মাস ধরে একটানা
দেওয়া হচ্ছে বিভিন্ন ত্রাণ সামগ্রী। প্রতি
সপ্তাহের রবিবার স্কুল প্রাঙ্গনে দুর্গত
মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সমস্ত ত্রাণ সামগ্রী। যারমধ্যে রয়েছে আটা, ডাল, তেল, মুড়ি এবং সয়াবিন সহ অন্যান্য
জিনিস।
এদিন এলাকার ১৩০ জন দুঃস্থ মানুষের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। এই
পর্যন্ত মোট ১১০০ দুঃস্থ মানুষদের এই ধরনের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ের
প্রধান শিক্ষক অনিরুদ্ধ বিশ্বাস। বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র অ্যাসোসিয়েশনের সম্পাদক
অম্লান দাশগুপ্ত বলেন, চলতি মাস জুড়ে এই ত্রান দেওয়া হবে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের
তরফে আগামী বুধবার ঘুর্নিঝড় আম্ফানে
বিধ্বস্ত দক্ষিন ২৪ পরগনা জেলার কুলতলীতেও ত্রাণ দিতে যাওয়া হবে। পাশাপাশি স্কুলের
সাধারন ছাত্রদের করোনা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু পরিকল্পনাও রয়েছে।
সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট দিব্যেন্দু মজুমদার জানান, এদিন বিদ্যালয়ের ২০১২ এবং
২০১৮ সালের উচ্চ মাধ্যমিক ছাত্রদের দেওয়া ত্রাণ বিলি করা হচ্ছে। এদিন এই
বিদ্যালয়ের ১৯৫৬ সালের প্রাক্তনী ছাত্র তথা চিকিতসক অরুন হাজরা উপস্থিত থেকে এই
ত্রান কর্মকান্ডে ৫ হাজার টাকা দান করেন।
প্রধান শিক্ষক অনিরুদ্ধ বিশ্বাস বলেন,
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা যেভাবে এলাকার দুঃস্থ মানুষদের সাহায্যে হাত বাড়িয়েছে
তাতে আমরা গর্বিত এবং এই ধরনের ধারাবাহিক কর্মকান্ড এলাকার গরীব মানুষদের কিছুটা
হলেও মুখে স্বস্তির হাসি ফুটিয়েছে। এদিন সামাজিক দূরত্ব মেনেই এলাকার গরীব মানুষরা
স্কুল প্রাঙ্গণ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন।

Post a Comment