ভারত-চিনে সীমান্তের সমস্যা মিটলো! - The News Lion

ভারত-চিনে সীমান্তের সমস্যা মিটলো!




রবিবার বিদেশমন্ত্রক জানাল ভারত চিন সীমান্তে শান্তিমূলক পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে।  পূর্ব লাদাখের ভারত চিন সীমান্ত নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে।  শনিবার সীমান্ত নিয়ে আলোচনা করতে দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়।




 চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। জানা গিয়েছে সংঘাত পরিস্থিতি তৈরি হওয়ার আগে চিনের সেনাবাহিনী, যে অবস্থানে ছিল ফের সেই অবস্থানে ফিরে যেতে বলেছে ভারত। আর ভারতকে রাস্তা নির্মাণ বন্ধ করতে বলেছে চিন।  এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি ১৪ কর্পসের কমান্ডার।



অন্যদিকে টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন চিনা প্রতিনিধি হিসেবে। এই প্রথম উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হল দুদেশের মধ্যে। ভারত চিন সীমান্তের ৭০ বছর পূর্তির কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক মেরামত করার কাজে সম্মত হয়েছে দুদেশ।  লাদাখ ও সিকিম সীমান্তে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলা হয়েছে বলে দুই দেশই জানিয়েছে। আপাতত সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.