পতঞ্জলির করোনিলকে ছাড়পত্র দিলো না কেন্দ্র
করোনা
চিকিৎসার আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছে পতঞ্জলি। কিন্তু সেই ওষুধে ভরসা দেখাতে
পারছে না কেন্দ্রীয় সরকার। পতঞ্জলির করোনা নিরাময় ওষুধ লঞ্চের কয়েকঘণ্টার মধ্যেই তার
বিজ্ঞাপন বন্ধ করার জন্য কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো
হয়েছে।
করোনা
সংক্রমণের মধ্যে দেহের রোগ প্রতিরোধক শক্তি গড়ে তোলার জন্য মোদী সরকার প্রথম
থেকেই আয়ুর্বেদের সাহায্য নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আয়ুর্বেদ করোনা নিরাময় করতে
পারে এমন দাবি করা হয়নি। এদিকে পতঞ্জলি আজই
করোনা নিরাময়ের দুটি ওষুধ বাজারে এনেছে। করোনিল নামে ওষুধটি করোনার অব্যর্থ দাওয়াই
বলে দাবি করা হয়েছে।
করোনা
প্রতিরোধ শক্তি বাড়াতে আয়ুর্বেদের সাহায্য নিতে বলা হলেও রামদেবের আয়ুর্বেদিক
ওষুধে ভরসা রাখতে পারছেন না মোদী সরকার। তাই এখনই করোনার দাওয়াই হিসেবে এই করোনিলে
প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আয়ুষ মন্ত্রক। পুরোটা যাচাই না করে এখনই
করোনিলকে ছাড়পত্র দিতে নারাজ কেন্দ্র।
পতঞ্জলি দাবি করেছে করোনিল এবং স্বয়াসরি সাতদিনের মধ্যে করোনা
মুক্ত করতে পারবে আক্রান্ত রোগীদের। যদিও তার বিজ্ঞান সম্মত প্রমাণ এখনও মেলেনি।

Post a Comment