তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান হাসনাবাদে - The News Lion

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান হাসনাবাদে





উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের   হাসনাবাদে দুই শতাধিক মানুষ যোগদা দিলো  বিজেপি দলে। ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  আত্মবলিদান দিবস পালিত হলো বসিরহাটের বিভিন্ন এলাকায়। সেরকমই ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলার হাসনাবাদ মন্ডলের পক্ষ থেকে আত্মবলিদান দিবস পালনের কর্মসূচী গ্রহণ করা হয়েছিলো।




এই মহান দিনেই রাজ্যের শাসক দলে ভাঙন ধরিয়ে বহু মানুষ যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এদিন হাসনাবাদের রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের দুই শতাধিক মানুষ যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। এদের মধ্যে সাবিরুল গাজী, সইদুল শেখ, নুর ইসলামের মতন বহু সংখ্যালঘু মানুষ আজ বিজেপি দলে প্রবেশ করে দলের ভিত  শক্ত করে।




এদিন যারা ভারতীয় জনতা পার্টর ছত্রছায়ায় আসে তাদের মধ্যে বেশ কয়েকজন তৃনমূলের বুথ কমিটির সদস্য ছিলেন বলে সূত্রের খবর। নবাগত দলীয় কাণ্ডারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হাসনাবাদ মন্ডল সভাপতি তুলসী কুমার দাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.