দার্জিলিঙে তৈরি হল নতুন কোভিড হাসপাতাল
এক মাসেরও কম সময়ের মধ্যে দার্জিলিঙে তৈরি করা হলো কোভিড লেভেল 2 হাসপাতাল। পাহাড়ে করোনা মোকাবিলায় নতুন হাসপাতাল তৈরীর পরিকল্পনা নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। জিটিএ-র সহায়তায় শুরু হয় ত্রিবেণী হাসপাতাল তৈরীর কাজ।
এক মাসের মধ্যে ত্রিবেণী টুরিস্ট লজের কাঠামো বদলে তৈরি করা হল নতুন কোভিড হাসপাতাল। জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, ত্রিবেণী হাসপাতালটি আপাতত ১০০ বেডের কোভিড লেভেল টু হাসপাতাল হিসেবে কাজ করবে তবে এর পরিকাঠামো যা রয়েছে তাতে এটিকে level-4 হাসপাতলে উন্নত করা যেতে পারে। সর্বোচ্চ ১৫০ বেডের ব্যবস্থা করা যেতে পারে।
এত কম সময়ের মধ্যে পাহাড়ে নতুন কোভিড হাসপাতাল তৈরি হয়ে যাওয়ায় করোনা মোকাবিলায় যথেষ্ট সুবিধা হবে বলে মনে করছেন চিকিৎসকরা।

Post a Comment