খুললো দক্ষিণেশ্বর মন্দির
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খুলল দক্ষিণেশ্বর মন্দিরের মুল ফটক। গত দুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। আজ সে মতোই প্রথমে থার্মাল চেকিং তারপর স্যানিটাইজার এর মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করছেন পুণ্যার্থীরা।
মন্দিরের ভেতরে ৬ ফুটের নির্দিষ্ট দূরত্বে মেনেই পুণ্যার্থীরা দর্শন করলেন মাতৃ প্রতিমা। তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বর জুড়ে।
আগত পুণ্যার্থীরা মায়ের কাছে প্রার্থনা করলেন পৃথিবী যাতে শান্ত হয়, করোনা ভাইরাসের থেকে মুক্ত হোক পৃথিবী। সমস্ত মানুষের মঙ্গলকামনা করেন তারা। মন্দির চত্বরে একসঙ্গে ৪০০ জন প্রবেশ করতে পারবেন। তবে মন্দিরের গর্ভগৃহের সামনে মাত্র ১০ জনকে একসঙ্গে মায়ের দর্শন এর জন্য নেওয়া হবে।
এরপর তাদের সানিতারিজ করে শুধুমাত্র প্রসাদ মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। মন্দিরের ভেতর মাইকিং করে পুণ্যার্থীদের করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ খুলে গেলেও এখনো বন্ধ রয়েছে বেলুরমঠ। জানা গিয়েছে সোমবার থেকে বেলুড় মঠ খুলে দেওয়া হবে পুণ্যার্থীদের জন্য। বেলুড় মঠ খুলে গেলে দক্ষিণেশ্বরে আরো বেশি ভিড় হবে এমনটাই মনে করা হচ্ছে।

Post a Comment