ছেলে বটি দিয়ে কোপালো বাবাকে
ছেলে বটি দিয়ে কোপালো
বাবাকে। উত্তর ২৪ পরগনা
জেলায় আয়ড়া মাঠপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার রাতে ছেলে
সুরজিৎ সরকার বয়স ২৫ হাবড়া বাজার থেকে ঘুরে
গিয়ে বাবার কাছে টাকা চায়।
বাবা বছর-পঞ্চাশের কার্তিক সরকার টাকা দিতে অস্বীকার
করায় সেই নিয়ে ঝামেলা করতে শুরু করে ছেলে। এরপর হঠাৎই রান্নাঘর থেকে বটি নিয়ে বাবাকে কোপ দিয়ে
বাড়ি থেকে বেরিয়ে যায় সে। আহত হন কার্তিক সরকার।
বাড়িতে অন্য কেউ উপস্থিত না থাকার জন্য নিজেকে কোনরকম
টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জানলা দিয়ে পাশের প্রতিবেশীকে ডাক দেন তিনি। তাদের সহযোগিতায় হাবরা স্টেট জেনারেল হসপিটালে
নিয়ে আসার পর আশঙ্কা জন অবস্থায় আরজিকরে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত ছেলেকে
হাবরা থানা পুলিশ পরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে বারাসাত আদালতে পাঠানো হয়।

Post a Comment