কী ভাবে বাড়িতেই দেখাশোনা করবেন করোনা রোগীকে?
পৃথিবীর প্রায় প্রতিটা দেশই করোনার ভয়ে কুঁকড়ে আছে। প্রায় প্রত্যেকের মনেই উঁকি দিচ্ছে, ''যদি আমাকেও করোনা আক্রমণ করে, তাহলে কী হবে?'' আর এরই মধ্যে পঞ্চম দফার লকডাউনে খুলে গিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আগামী দিনে খুলবে আরও কিছুও। তা হলে আর বাড়ি নয়, এ বার বাইরের জীবনকেই আগের মতো সঙ্গী করতে হবে। সঙ্গে করোনা। এই অবস্থায় করোনার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
তবে একথাও ঠিক যে প্রতিষেধক তৈরি না হওয়া পর্যন্ত আতঙ্ক তো থেকেই যাবে।তার মধ্যে এ দেশে কোভিড হাসপাতালের সংখ্যা হাতেগোনা। মুম্বই অ্যাপোলো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ লক্ষ্মণ জেসানি এই বিষয়ে বিশেষ কিছু পরামর্শ দিলেন। জানালেন, হাসপাতালে না গিয়ে নিজে নিরাপদে থেকে কী ভাবে ঘরেই রোগীর পরিচর্যা করতে হবে।
১। অসুস্থতা বোধ করলে রোগীকে নিজের থেকেই সচেতন হতে হবে।
২। বাড়িতে থাকুন, স্কুল, অফিস বা সার্বজনিক কোনও স্থানে যাবেন না।
৩। আরামে থাকুন। প্রচুর পরিমাণে জলীয় পদার্থ পান করুন।পুষ্টিকর খাবার খান।
৪। নিজের নাক মুখ ঢেকে রাখুন।কাশি বা হাঁচির সময় ডিস্পোজাল টিসুর ব্যবহার করুন। ব্যবহারের পর তা নষ্ট করে ফেলুন।
৫। আপনার যদি শ্বাসকষ্ট হয় থালে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
৬। কোনো ব্যক্তির মধ্যে যদি রোগের লক্ষণ থাকে তা হলে তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ১৪ থেকে ১৭ দিন আইসোলেশানে থাকতে হবে।
৭। শ্বাসকষ্ট থাকলে শুরুতেই সচেতন হতে হবে। নিয়মিত ডাক্তার ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
৮। এ ছাড়া হালকা জ্বর হলে ১০ দিন তাকে আলাদা রাখুন।
৯। পরিবারের অন্য সদস্যদের নিরাপদে রাখতে সংক্ৰমিত রোগীকে বাথরুমসহ একটা ঘরে একা রাখতে হবে।
১০। রোগীর সঙ্গে কথা বলা বা তার দেখাশোনা করার সময় মাস্ক ও গ্লাভস অবশ্যই পরতে হবে।
১১। খুব প্রয়োজন না হলে তার সঙ্গে নিশ্চিত রূপে এক মিটার দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। যেমন ওধুষ বা খাবার খাওয়ানো ইত্যাদি।
১২। সংক্ৰমিত ব্যক্তির কাছে গেলে বারবার সাবানজলে হাত ধুতে হবে। অথবা অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতেই হবে।
১৩। রোগীকে প্রচুর পরিমাণে জল ও ফলের রস, হালকা গরম সুপ ও আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে তৈরি চা খেতে দিতে হবে। মাছ, মুরগির মাংস ইত্যাদি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।
১৪। শিশু ও বয়স্কদের আক্রান্তের থেকে দূরে রাখুন।
১১। আতঙ্কিত না হয়ে, মনের জোর ধরে রাখুন।
Post a Comment