শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রধান বিচারপতি - The News Lion

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রধান বিচারপতি




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গত দুদিন আগে তিনি ভর্তি হলেও বিষয়টি গণমাধ্যমে এসেছে আজ।



সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধান বিচারপতি পুরানো অ্যাজমা সমস্যার কারণে সিএমএইচএ ভর্তি হন। চিকিৎসকরা তাকে যথারীতি পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরে সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।



সাইফুর রহমান আরও জানান, গত দুদিনে হাসপাতালে থেকেই তিনি অন্তত ১০০ ফাইলে স্বাক্ষরও দিয়েছেন। তিনি সুস্থ আছেন। তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.