কাশ্মীরে এয়ারস্ট্রিপ তৈরির কাজ শুরু
ভারত-চিনের সংঘাতের মধ্যেই কাশ্মীরের এক নতুন এয়ারস্ট্রিপ তৈরির কাজ শুরু করলো ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা এলাকায় জাতীয় সড়কের কাছে তৈরি হচ্ছে সাড়ে তিন কিলোমিটার লম্বা সেই রানওয়ে।
কোন জরুরি পরিস্থিতিতে কাজে লাগানোর জন্যই এই রানওয়ে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। এরকম একটি রানওয়ে তৈরি হলে পাকিস্তান ও চিন দুদিকের সীমান্তের ক্ষেত্রেই ভারতের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে এই এয়ারস্ট্রিপ এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ভারতীয় সেনার পক্ষে এই অ্যাপসটি ব্যবহার করা খুব সুবিধাজনক হবে বলেও জানা যাচ্ছে। এছাড়া এই এয়ারস্ট্রিপ ভারতের যেকোনো প্রাকৃতিক বিপর্যয় সাহায্য করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে। শ্রীনগর এবং বানিহাল হাইওয়েতে সাড়ে তিন কিলোমিটারের এইচডি তৈরি হচ্ছে
Post a Comment