করোনা পরীক্ষা শুরু হতে চলেছে রায়গঞ্জ মেডিকেলের ভিআরডিএল ল্যাবে
রাজ্য সরকারের প্রচেষ্টায় এবার থেকে করোনা পরীক্ষা হতে চলেছে রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে। ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরির(ভিআরডিএল) চালুর চূড়ান্ত অনুমতি পেল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
আইসিএমআরের তরফে ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই ল্যাবরেটরি চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন ফের নয়া পথ লাদাখের আরেক পাশে অনুপ্রবেশের চেষ্টা চিন সেনার
হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, " হাসপাতালের তরফে ই-মেল করে আইসিএমআরের কাছে ওই ল্যাবরেটরির কোয়ালিটি চেক টেস্ট পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়।
সেই রিপোর্ট খতিয়ে দেখে আইসিএমআর কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আইসিএমআরের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে ইমেল করে ওই ল্যাবরেটরি চালুর চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে"।

Post a Comment