তমলুক-ধর্মতলা বাস পরিষেবার সূচনা
দীর্ঘদিন এর দাবি মেনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে আজ থেকে তমলুক থেকে কলকাতার ধর্মতলা যাওয়ার একটি বাস চালু হলো। বাসটি তমলুক এর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে সকাল ৭ টা ৩০ মিনিটে।
বিকেলে ৫ টায় কলকাতার ধর্মতলা থেকে ছাড়বে। ভায়া মেছেদা, সাঁতরাগাছি বাসটি যাবে। আজ এই বাসটির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সহ সভাপতি শেখ সুফিয়ান।ছিলেন এসবিএসটিসির বোর্ড এর সদস্য সুকুমার দাস প্রমুখ।

Post a Comment