লকডাউনে অনুপস্থিতির কারণে বেতন কাটা যাওয়ায় বিক্ষোভ - The News Lion

লকডাউনে অনুপস্থিতির কারণে বেতন কাটা যাওয়ায় বিক্ষোভ





খোদ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন লকডাউনে কাজে যোগ দিতে না পারলে বেতন কাটা হবে না কিন্তু তাঁর ঘোষণার উল্টো পথে হেঁটে কর্মীদের বেতন কেটে নিল কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক। লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।




আরও পড়ুন    মাস্ক না পরায় এবার জরিমানা দিতে হল খোদ প্রধানমন্ত্রীকে





এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান রেল কর্মীরা লকডাউনের সময়ে এভাবে কারও বেতনের টাকা কেটে নেওয়া অনৈতিক কাজ।





লকডাউনের সময় ট্রান্সপোর্টের অসুবিধার কারণে এবং কন্টেনমেন্ট জোন এলাকার বাসিন্দা হওয়ার কারণে অনেকেই দূরবর্তী স্থান থেকে ডিউটিতে আসতে পারেননি। এদের গত মে মাসের বেতন কেটে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.