স্কুটি আর লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল মা ও ছেলের
স্কুটি আর লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল মা ও ছেলের। এই মরমান্তিক ঘটনাটি ঘটে সোমবার রাত ৮ টা নাগাদ জয়নগর থানার তিলি পাড়ায়। পুলিস জানায়,নাম নিবেদিতা ভান্ডারি(৩৩) দেবায়ন ভান্ডারি(১৩)।
নরেন্দ্রপুরে থাকতেন। এদিন লক্ষিকান্তপুর গাববেড়িয়ায় গ্রামের বাড়ি থেকে স্কুটি চালিয়ে ফিরছিলেন। উল্টো দিক দক্ষিন বিস্নুপুর থেকে লরি আসছিল। মুখোমুখি ধাক্কা মারলে ঘটনাস্থলে তারা ছিটকে পড়েন।
এলাকার বাসিন্দারা গুরতর আহত অবস্থায় তাদেঁর উদ্ধার করে নিমপিঠ গ্রামিন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদেঁর মৃত্যু হয়। মা স্কুটি চালাচ্ছিলেন।
দুইজনের মাথায় হেলমেট ছিল। ঘটনার পর থেকে ঘাতক লরি চালক পলাতক। জয়নগর থানার পুলিস এলাকায় গিয়ে লরিটিকে আটক করেছে।

Post a Comment