সূর্যগ্রহনেই শেষ হবে করোনা, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীর - The News Lion

সূর্যগ্রহনেই শেষ হবে করোনা, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীর




করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব আতঙ্কিত। এই ভাইরাস থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে বিশ্ব জুড়ে গবেষণা চলছে। এর মাঝখানে ভারতীয় বিজ্ঞানী কেএল সুন্দর কৃষ্ণ এক অদ্ভুত দাবি করেছেন। যা শোরগোল ফেলে দিয়েছে।



তিনি দাবি করেছেন, গত বছরের শেষে সূর্য গ্রহণের পর যে শক্তি নিঃসরণ হয়েছিল তা থেকেই ভাইরাসের জন্ম হয়েছে। তাঁর মতে, এই ভাইরাস পৃথিবীতে নয়, মহাজাগতিক অবস্থানে তৈরি হয়েছে। বায়ুমণ্ডলের উচ্চতর স্তরে এর সৃষ্টি বলে এই বিজ্ঞানী দাবি করেছেন। এবং একই সঙ্গে এই নিয়ে নিজের যুক্তি সাজানোর চেষ্টা করেছেন।




তাহলে এই ভাইরাস থেকে মুক্তির উপায় কি? এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন বিজ্ঞানী সুন্দর কৃষ্ণ। তাঁর মতে, এই ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। এই ভাইরাসের জন্ম প্রাকৃতিকভাবে হয়েছে। গত বছরের শেষে হওয়া সূর্যগ্রহণের সময় যেভাবে এর উৎপত্তি হয়েছে, ঠিক সেভাবেই জুন মাসের ২১ তারিখ হতে চলা সূর্যগ্রহণের দ্বারাই এই ভাইরাসের সমাপ্তি ঘটবে।




অর্থাৎ তাঁর দাবি, প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ায় আগামী ২১ জুন রবিবার যে সূর্য গ্রহণ হবে তা থেকে যে শক্তি নির্গত হবে, সেটাই এই ভাইরাসকে পৃথিবী থেকে বিদায় জানাবে। তাঁর মতে, সূর্যের রশ্মি এবং সূর্যগ্রহণের সময় তৈরি হওয়া শক্তি এই ভাইরাসকে মারতে চলেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.