মন্দির থেকেও কি  কাটমানির গল্প আছে? মমতাকে কটাক্ষ দিলীপের - The News Lion

 মন্দির থেকেও কি  কাটমানির গল্প আছে? মমতাকে কটাক্ষ দিলীপের




মন্দির খোলা নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন এখানেও কি কোনও কাটমানি রয়েছে, যার জন্য তিনি মন্দির খোলার জন্য জোর করছেন। পাশাপাশি ইদের আগে কেন পরিযায়ী মুসলিমদের রাজ্যে ফেরত আনা হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মন্দির খুলতে চাইছেন, কিসের জন্য প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি কালীঘাটের পাণ্ডারা না চাইলেও, মুখ্যমন্ত্রী জোর করে তা খুলতে চাইছেন। ছোট পরিসরে ভক্তদের থেকে সেবাইতদের করোনা সংক্রমণের ভয় রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতা কালীঘাটের মন্দির খুলতে নেমে পড়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।




 মন্দির থেকেও কি  কাটমানির  কোনও বিষয় আছে, যার জন্য তা খোলার জন্য জোর করা হচ্ছে। প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুসলিম দরদি প্রমাণ করতে চান  সবসময়। কিন্তু তিনিই ইদের আগে সময় থাকা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের পরিযায়ীদের বাংলায় ফেরত আনতে আগ্রহ দেখাননি। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। কেননা আগে শ্রমিক স্পেশাল চালাতে ইদের আগেই সবাই বাড়ি পৌঁছে যেতে পারত বলে মন্তব্য করেছেন তিনি।



দিলীপ ঘোষ বলেছেন মানুষ দুঃখের সাগরে রয়েছেন। একদিকে ঝড় অন্যদিকে করোনার ভয়। রয়েছে পরিযায়ীদের নিয়ে সমস্যা। সেই পরিস্থিতিতে সরকারে কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.